২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব পরিবর্তনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের বৈঠক আহ্বান

নতুন নেতা নির্বাচনের জন্য উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল সেপ্টেম্বর মাসে দলের প্রতিনিধিদের এক বৈঠক আহ্বান করেছে। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে শনিবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 07:04 AM

Updated : 25 Aug 2022, 12:51 PM

সিউল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- নতুন নেতা নির্বাচনের জন্য উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল সেপ্টেম্বর মাসে দলের প্রতিনিধিদের এক বৈঠক আহ্বান করেছে। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে শনিবার একথা বলা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) এক ঘোষণায় বলেছে, "দলের সর্বোচ্চ নেতা" নির্বাচনের লক্ষ্যে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর তৃতীয়বারের মতো দেশটির ক্ষমতাসীন 'ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া' (ডব্লিউপিকে) এ ধরনের বৈঠক আহ্বান করল। বিশ্লেষকরা বলছেন, এ বৈঠকে বর্তমানে দলীয় প্রধান কিম জং-ইলের স্থলে তার ছেলে কিম জং উনকে নতুন নেতা নির্বাচিত করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৩ঘ.