২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় কূটনীতিকদের গাজায় আমন্ত্রণ ইসরায়েলের

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান ইতালির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গাজা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 12:47 PM

জেরুজালেম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান ইতালির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গাজা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ইসরায়েলের একজন কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানান। ২০০৭ সালে হামাস গাজা দখল করার পর থেকে ইসরায়েল সেখানে কোন বিদেশি কূটনীতিককে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানয়েছেন, লিবারম্যান ইতালি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রতিনিকে হামাস নিয়ন্ত্রিত-গাজা সফরের এ আমন্ত্রণ জানিয়েছেন। যাতে করে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা দেখার সুযোগ পান যে গাজায় কোনো মানবিক সঙ্কট নেই। ওই কর্মকর্তা জানান, ইউরোপীয় এ প্রতিনিধিদল কয়েক সপ্তাহের মধ্যে গাজায় আসতে পারে। তবে তারা হামাস কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩২ ঘ.