২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-এইট সম্মেলনে সমবেত হচ্ছেন নেতারা

কানাডায় শুক্রবার জি-এইট সম্মেলনে সমবেত হচ্ছেন নেতারা। 'অন্টারিও'য় এ সম্মেলন বসছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 12:53 PM

Updated : 25 Aug 2022, 12:47 PM

টরোন্টো, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- কানাডায় শুক্রবার জি-এইট সম্মেলনে সমবেত হচ্ছেন নেতারা। 'অন্টারিও'য় এ সম্মেলন বসছে। জি-এইট ও জি-টোয়েন্টি মিলিয়ে সম্মেলন চলবে তিনদিন। জি-এইট দেশগুলোর মধ্যে আছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। শুক্র ও শনিবারের এ বেঠকে দরিদ্র দেশগুলোকে সাহায্য করা নিয়ে আলোচনা করবেন নেতারা। শনিবার দিনশেষে টরোন্টোয় শুরু হবে জি-টোয়েন্টি সম্মেলন। আলোচনায় প্রাধান্য পাবে মহামন্দার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসার উপায়। রোববার এ সম্মেলন শেষ হবে। দরিদ্র দেশগুলোর জন্য প্রয়োজনীয় তহবিল বাড়ানোর প্রতিশ্র"তি পূরণে ইতোমধ্যেই ব্যর্থ জি-এইট নেতারা শুক্রবারের বৈঠকে নতুন করে দরিদ্র দেশগুলোকে সাহায্য করার পথ খুঁজবেন। নিজেদেরই বাজেট সঙ্কোচনের এ সময়ে দরিদ্র দেশগুলোর জন্য কিভাবে সাহায্যের হাত বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করবেন তারা। ২০০৫ সালের জি-এইট সম্মেলনের প্রতিশ্র"তি অনুযায়ী দরিদ্র দেশগুলোর জন্য সহায়তা কমপক্ষে ৫০ বিলিয়ন ডলার বাড়ানোর কথা থাকলেও তা পূরণ হয়নি। কম পড়েছে ১৮ বিলিয়ন ডলার। ফলে এবার টরোন্টোর উত্তরে হান্টসভিলের অন্টারিও'তে আয়োজিত জি-এইট সম্মেলনে নেতারা ৫০ বিলিয়ন ডলার সাহায্যের লক্ষ্যমাত্রা পূরণ করতে ১৮ বিলিয়ন ডলারের ঘাটতির বিষয়টি পর্যালোচনা করবেন। একইসঙ্গে নিজেদের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করা ছাড়াও দরিদ্র দেশগুলোর সমস্যা নিয়েও নেতারা আলোচনা করবেন বলে জানিয়েছেন জি-এইট কর্মকর্তারা। ইউরোপের দেশগুলোতে ব্যয়সঙ্কোচন নীতি নিয়ে বিরোধের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। ফলে সম্মেলনে প্রাধান্য পাবে ইউরোপ পরিস্থিতি। সম্মেলন শুরুর আগেই যুক্তরাষ্ট্র ইউরোপকে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য তাদের অর্থনীতি সংস্কার করার আহ্বান জানিয়েছে। ইউরোপের দেশগুলোর কঠোর ব্যয়সঙ্কোচন বিশেষ করে জার্মানির ব্যয়সংকোচন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাজেট ঘাটতি কমাতে জার্মান সরকার স