২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রাণু নির্বাচনে 'খুঁতখুঁতে' নারীর শরীর

শুক্রাণু নির্বাচনে নারীর শরীর অবচেতনভাবেই 'খুঁতখুঁতে' হয়ে থাকে বলে বুধবার অস্ট্রেলিয়ার এক গবেষক দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 06:15 AM

Updated : 25 Aug 2022, 12:48 PM

সিডনি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- শুক্রাণু নির্বাচনে নারীর শরীর অবচেতনভাবেই 'খুঁতখুঁতে' হয়ে থাকে বলে বুধবার অস্ট্রেলিয়ার এক গবেষক দাবি করেছেন। আদেলাইদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ রবার্টসন তার গবেষণায় বলেন, শুক্রাণুর মধ্যে এক ধরনের 'বার্তাবাহী অণু' থাকে যা নারী শরীরে প্রতিরোধী পরিবর্তনকে সক্রিয় করে। আর এর কারণেই নারী শরীর শুক্রাণু গ্রহণ করে। তবে কিছু স্বাস্থ্যবান শুক্রাণু এসব পরিবর্তনকে সক্রিয় করতে ব্যর্থ হয়। আর এ থেকেই নারীর শরীর যে জৈবিক সঙ্গীর বিষয়ে খুঁতখুঁতে সে ধারণা এসেছে বলে সারাহ জানান। তিনি বলেন, "পুরুষের শরীর এমন তথ্য সরবরাহ করে যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। কিন্তু নারী শরীরে মান নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে যাকে বোঝাতে হয়, যে শুক্রাণু এসেছে তা উপযুক্ত।" গবেষক বলেন, "যদি কোনো দম্পতির সন্তান না হয় এবং পুরুষটির শুক্রাণু পরীক্ষার পর স্বাভাবিক প্রমাণিত হয় তাহলে আমরা ধরে নেই যে, নারীরই সমস্যা রয়েছে। তবে সবসময় যে একই ঘটনা ঘটবে তা নয়।" গবেষকরা এ বিষয়ে আরো কাজ করার পরিকল্পনা করেছেন। তাদের আশা, এতে করে গর্ভধারণে অক্ষমতা ও গর্ভপাতের আরো উন্নত চিকিৎসা পদ্ধতি বের করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৩ঘ.