২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত

স্পেনে রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেলেন ১২ জন। বৃহস্পতিবার আঞ্চলিক কর্মকর্তা ও সংবাদমাধ্যমসূত্রে এ খবর জানা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 04:06 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

ক্যাস্টালডিফেলস, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- স্পেনে রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেলেন ১২ জন। বৃহস্পতিবার আঞ্চলিক কর্মকর্তা ও সংবাদমাধ্যমসূত্রে এ খবর জানা যায়। দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। বার্সেলোনার দক্ষিণে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় ক্যাস্টালডিফেলস স্টেশনে বুধবার স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে (২১৩০ জিএমটি) এ দুর্ঘটনা ঘটে বলে আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। হতাহতদের অধিকাংশই তরুণ-তরুণী। তারা সেইন্ট জনের স্মরণে গ্রীষ্মের মধ্যভাগের এক উৎসব উদযাপন করছিল। প্রতিবছর এ সময় এই উৎসব হয়ে থাকে। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৬ঘ.