২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নির্বাচন আন্তর্জাতিক বৈধতা পাবে না : যুক্তরাষ্ট্র

এ বছর সামরিক শাসিত মিয়ানমারে নির্বাচনের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা আন্তর্জাতিক বৈধতা হারাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 09:27 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

ওয়াশিংটন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-এ বছর সামরিক শাসিত মিয়ানমারে নির্বাচনের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা আন্তর্জাতিক বৈধতা হারাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মিয়ানমারের সাবেক নাম বার্মা ব্যবহার করে জানায়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বার্মায় এ বছর অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা এবং তা আন্তর্জাতিক বৈধতা পাবেনা। মার্কিন সিনেটর জিম ওয়েব এ মাসের শুরুতে বলেছিলেন, আশা করা যাচ্ছে এ বছর ১০ অক্টোবরের মধ্যেই মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও মিয়ানমারের সামরিক জান্তা গণতন্ত্রকামী বিরোধী দলকে অংশ নিতে দিচ্ছে না, তবুও এই নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাবেন। প্রায় দুই দশক পর এ বছরের শেষে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ব্যাপারে জান্তা সরকার সিদ্ধান্ত নিলেও তারিখ নির্ধারণ করেনি। গত বছর উত্তর কোরিয়ার সাথে ওবামা প্রশাসন মিয়ানমারের নির্বাচন নিয়ে আলোচনায় বসেছিল। তবে নির্বাচনের আগেই নোবেল বিজয়ী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে জোরপূর্বক বিলুপ্ত করে দেয়া হয়েছে। সামরিক শাসন চালিয়ে যাওয়ার জন্য এই নির্বাচনের নকশা করা হয়েছে বলে স্বীকার করেছেন জিম ওয়েব নিজেও। কিন্তু তারপরও তিনি মনে করেন, বিরোধীদলীয় কয়েকজনকে নির্বাচনে দাঁড়ানোর যে সুযোগ দেওয়া হয়েছে এটিই দেশটির জন্য বড় একটি পদক্ষেপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৫০৯ঘ.