২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে কৃচ্ছতা বাজেট

ব্রিটেন মঙ্গলবার 'কঠোর কিন্তু সুষ্ঠু' জরুরি বাজেট পেশ করেছে। কর বাড়ানো এবং সরকারী ব্যয় ১৭ বিলিয়ন পাউন্ড কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এ বাজেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

লন্ডন, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ব্রিটেন মঙ্গলবার 'কঠোর কিন্তু সুষ্ঠু' জরুরি বাজেট পেশ করেছে। কর বাড়ানো এবং সরকারী ব্যয় ১৭ বিলিয়ন পাউন্ড কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এ বাজেটে। অর্থমন্ত্রী জর্জ ওসবর্ন স্থানীয় সময় সাড়ে বারটায় পার্লামেন্টে নতুন জোট সরকারের এ বাজেট ঘোষণা করেন। তিনি ব্যাংকের ওপর করারোপ, দ্রব্য ও সেবা খাতে কর বৃদ্ধি, সরকারী খাতে ব্যয় বন্ধ এবং জনকল্যাণ খাতে ব্যয় হ্রাসের পরিকল্পনা জানান। নতুন বাজেটের আওতায় জানুয়ারিতে ভ্যাট বাড়বে ১৭ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ। তিন বছরের জন্য বন্ধ থাকবে শিশুদের জন্য সুযোগ-সুবিধা। সরকারি খাতের ব্যয় বন্ধ থাকবে এবং সরকারি বিভিন্ন বিভাগের বাজেট ২৫ শতাংশ হ্রাস করা হবে। পার্লামেন্টে ওসবোর্ন বলেন, "হ্যাঁ এটি কঠিন বাজেট; কিন্তু এটি সুষ্ঠুও বটে।" বাজেটের মূল বিষয়গুলো হচ্ছে: পাঁচ বছরের মধ্যে কাঠামোগত ঘাটতি দূর করা। এ লক্ষ্য অর্জনের ৭৭ শতাংশ পূরণ হবে ব্যয় সংকোচন করে এবং করের হার ২৩ শতাংশ বৃদ্ধি করে। চার বছরে বেশিরভাগ সরকারী অফিসে ব্যয় ২৫ শতাংশ কমানো হবে। এতে করে ২০১৪-১৫ সালের মধ্যে সর্বসাকূল্যে ১৭ বিলিয়ন পাউন্ড ব্যয় কমবে। ২০১৪-১৫ সালে জনকল্যাণ ব্যয় কমবে প্রায় ১১ বিলিয়ন পাউন্ড। সরকারি কর্মচারিদের বেতন বন্ধ থাকবে দু বছর। পেনশনের ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে ৬৬ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৮ ঘ.