২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধে ব্রিটিশ সেনা নিহতের সংখ্যা ৩০০

আফগানিস্তানে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত ৩০০ ব্রিটিশ সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 02:59 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

লন্ডন, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফপি/রয়টার্স)- আফগানিস্তানে তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত ৩০০ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। বার্মিংহামের নিউ কুইন এলিজাবেথ হাসপাতালে রোববার আহত ব্রিটিশ মেরিন সেনার মৃত্যু হলে এ সংখ্যা ৩০০ তে পৌঁছায়। আহত ঐ সেনা ১২ জুন আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঞ্জিন জেলায় জঙ্গিদের চালানো বোমা হামলায় আহত হন। ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর তালেবানরা ক্ষমতাচ্যুৎ হয়ে হামলা শুরু করে। সহিংসতা থামাতে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ সেনারা আফগান যুদ্ধে যোগ দেয়। বর্তমানে আফগানিস্তানে ৪৫ জাতির ন্যাটো বাহিনীর অংশ হিসেবে প্রায় ১০ হাজার ব্রিটিশ সেনা যুদ্ধ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৫৬ ঘ.