২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের তদন্ত প্যানেল ঘোষণার উদ্যোগে ক্ষুব্ধ শ্রীলঙ্কা

তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের তদন্ত প্যানেল ঘোষণার উদ্যোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 02:59 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

কলম্বো, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের তদন্ত প্যানেল ঘোষণার উদ্যোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এক সরকারি কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এক জ্যৈষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, এ ব্যাপারে মার্চে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে প্রতিবাদ জানানোর পর এবার আবারো প্রতিবাদ জানিয়েছেন। ঐ কর্মকর্তা বলেন, "এ তদন্ত প্যানেল নিয়োগের ব্যাপারে সরকার খুবই অসন্তুষ্ট এবং তারা জাতিসংঘ মহাসচিব ও অন্যান্য প্রতিনিধির কাছে পরিষ্কার করে বলেছে যে, এটি অন্যায় এবং অবাঞ্ছিত।" গত বছর মে মাসে তামিল টাইগারদের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে সংঘঠিত যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের তিন সদস্যের প্যানেল ঘোষণা করার কথা। গত সপ্তাহে জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লিন প্যাসকো যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে শ্রীলঙ্কা সফর করেন। তার সফরের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ তদন্ত প্যানেল ঘোষণা করছেন। জাতিসংঘের এ ধরনের উদ্যোগের বিরোধিতা করে মার্চে প্রেসিডেন্ট রাজাপাকসে হুঁশিয়ারি দিয়ে বানকে বলেন, তদন্ত প্যানেল নিয়োগ শ্রীলঙ্কাকে প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করবে। তবে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে সে সময় তিনি বিস্তারিত কিছু বলেননি। বিষয়টি নিয়ে জাতিসংঘের সা