২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৭৫

চীনে বন্যায় প্রাণহানির সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ১০৭ জন। চীনের সরকারি গণমাধ্যম সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

চীন, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- চীনে বন্যায় প্রাণহানির সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ১০৭ জন। চীনের সরকারি গণমাধ্যম সোমবার একথা জানিয়েছে। সপ্তাহ খানেক ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যার পানিতে আটকা পড়া ১০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি হিসাবে বন্যায় অর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের ফুজিয়ান, জিয়াংঝি, হুনান, গুয়াংডং, সিচুয়ান, গুইঝো এবং গুয়াংজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩৬ ঘ.