২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো বাবা হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ: ওবামা

একজন ভালো বাবা হওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

ওয়াশিংটন, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- একজন ভালো বাবা হওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার বিশ্ব বাবা দিবস উপলক্ষে ইলেকট্রনিক মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি পিতা ও সঙ্গী হিসেবে দায়িত্ব পালনের জন্য বাবাদের উৎসাহিত করেন। পিতার অবর্তমানে প্রাথমিকভাবে যেসব চ্যালেঞ্জ দেখা দেয় তা কীভাবে মোকাবিলা করতে হয় সে বিষযে আয়োজিত এক জাতীয় সংলাপের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠানো বিবৃতিতে মালিয়া (১১) ও সাশা (৯) নামের দুই কন্যার পিতা ওবামা বলেন, "দুই কন্যার পিতা হিসাবে আমি জানি একজন ব্যক্তি জীবনে যত কাজের সঙ্গেই যুক্ত থাকুক না কেন সেগুলোর মধ্যে বাবার দায়িত্বটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" দুই বছর বয়সে ওবামার নাইজেরিয়ান তাদের ফেলে চলে যান। বিবৃতিতে ওবামা বলেন, "একজন সাহসী মা ও চমৎকার দাদা-দাদী আমাকে বড় করেছেন। তারা আমাকে এমন সমর্থন, শৃঙ্খলা ও ভালোবাসা দিয়েছেন যা আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।" তিনি আরো বলেন, "তারপরও আমি শৈশব থেকে এখনও আমার জীবনে তার সেই অনুপস্থিতিটুকু উপলব্ধি করতে পারি। কোনো সরকারের পক্ষেই যা পূরণ করা সম্ভব নয়।" মার্কিন প্রেসিডেন্ট বলেন, "গবেষণায় দেখা গেছে, যেসব ছেলেমেয়ে তাদের পিতার আদর ছাড়াই বড় হয় তাদের মধ্যে উচ্চ বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার, কারাগারে যাওয়ার বা অল্প বয়সে পিতা হওয়ার সম্ভাবনা থাকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০৬ঘ.