বেইজিং, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-চীনের মধ্যাঞ্চলে এক কয়লা খনিতে বিস্ফোরণে ৪৬ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া সোমবার এ খবর জানায়।
দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের পিংদিংশান শহরের নিকটবর্তী কয়লা খনিতে ওই বিস্ফোরণ ঘটে।
সিনহুয়া জানায়, জিংডং-এর ২ নম্বর কয়লা খনিতে গান পাউডার মজুদ ছিল। স্থানীয় সময় রাত ০১.৪০ মিনিটে (১৭৪০ জিএমটি) সেখানে বিস্ফোরণ ঘটে। এ সময় খনিতে ৭২ জন শ্রমিক কাজ করছিল।
দুর্ঘটনার পর ২৬ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ৪৬ জন ভেতরেই আটকা পড়ে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫১ঘ.
bdnews24