২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সেনা ও কুর্দি গেরিলাদের সংঘর্ষে নিহত ২২

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের হাক্কারি প্রদেশে শনিবার সেনা ও কুর্দি গেরিলাদের সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে। তুরস্ক সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 12:25 PM

তুরস্ক, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের হাক্কারি প্রদেশে শনিবার সেনা ও কুর্দি গেরিলাদের সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে। তুরস্ক সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়েছে। নিহতদের মধ্যে ১০ সেনা ও ১২ কুর্দি গেরিলা রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরাকের সীমান্তবর্তী তুরস্কের হাক্কারি প্রদেশের সেমদিনলি এলাকার সেনা ঘাঁটিতে স্থানীয় সময় রাত ২ টায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলারা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ হামলায় ৮ সেনা নিহত ও ১৪ জন আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, "ঐ এলাকায় অতিরিক্ত সেনা সমাবেশ ঘটিয়ে কুর্দি গেরিলাদের ওপর পাল্টা আক্রমণ চালানো হয়। বিমান বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের ঘাঁটি চিহ্নিত করে সেখানে হামলা করে।" সেনাদের এ পাল্টা আক্রমণে ১২ কুর্দি গেরিলা নিহত হয়। এছাড়া ঐ এলাকায় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আরো দুই সেনা নিহত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এরদোগান বলেন, "সন্ত্রাসী সংগঠনটিকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে।" কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে স্বতন্ত্র রাষ্ট্রের দাবিতে গত ২৬ বছর ধরে আন্দোলন করে আসছে কুর্দিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১২৩ ঘ.