২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যায় কমপক্ষে ৮৮ জনের মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ৮৮ জনের মৃত্যু হয়েছে। সিনহুয়া বার্তা সংস্থা শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

বেইজিং, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ৮৮ জনের মৃত্যু হয়েছে। সিনহুয়া বার্তা সংস্থা শনিবার একথা জানিয়েছে। সিনহুয়া জানায়, বন্যা ও ভূমিধসে গত এক সপ্তাহে কমপক্ষে ৮৮ জন নিহত হয়েছে এবং আরো ৪৮ জন এখনো নিখোঁজ রয়েছে। চীনের দক্ষিণাঞ্চলে রোববার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের ফলে দেশটির দ্বিতীয় বৃহত্তম নদী পেরাল-এর পানি বেড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় নদীতীরবর্তী প্রায় ৭ লাখ ৫৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে দেশটির সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে। ওদিকে, প্রবল ঝড়সহ বৃষ্টি অব্যাহত থাকায় দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানিয়েছে। আরো তিনদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও আবহাওয়া কেন্দ্র জানায়। এ প্রাকৃতিক দুর্যোগে ৯৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়সূত্রে জানা গেছে। এর মাত্র কয়েক মাস আগে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে গত এক শতকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিহীনতা দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/১৯৪২ ঘ.