২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে মৃতের সংখ্যা ২০০০

কিরগিজস্তানের ওশ ও জালালবাদ শহরে জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা ২ হাজার হতে পারে। অন্তর্বর্তী কিরগিজ নেতা রোজা ওতুনবায়োভা শুক্রবার একথা বলেছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 12:23 PM

ওশ, কিরগিজস্তান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- কিরগিজস্তানের ওশ ও জালালবাদ শহরে জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা ২ হাজার হতে পারে। অন্তর্বর্তী কিরগিজ নেতা রোজা ওতুনবায়োভা শুক্রবার একথা বলেছেন। কর্মকর্তারা নিহতের সংখ্যা ১৯১ জন উল্লেখ করলেও ওতুনবায়েভা একটি রুশ পত্রিকায় বলেছেন, সরকারি পরিস্যাংখ্যানের তুলনায় মৃতের সংখ্যা ১০ গুণ বেশি হতে পারে। ওতুনবায়েভা শুক্রবার গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চল পরিদর্শন করেছেন এবং ওই অঞ্চল পুনর্গঠন করে শরণার্থীদের বাড়িঘরে ফিরিয়ে আনার প্রতিশ্র"তি দিয়েছেন। দক্ষিণাঞ্চলে যাওয়ার আগে রুশ পত্রিকা কমারসেন্ট এর সঙ্গে এক সাক্ষাৎকারে ওতুনবায়েভা স্বীকার করেন, স্বাস্থ্যমন্ত্রণালয় সহিংসতায় ১৯২ জন নিহতের যে হিসাব দিয়েছে তা অনেক কম। তিনি বলেন, আমি বলব এ সংখ্যা ১০ গুণ বেশি। এর কারণ হিসাবে ওতুনবায়েভা বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা নিহত হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গেই সমাহিত করায় এ হিসাবগুলো আগে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের একজন দূত এরই মধ্যে কিরগিজস্তানে জাতিগত সহিংসতার ঘটনার তদন্ত আহ্বান করেছেন। মধ্য এশিয়ার দূত রবার্ট ব্লেক শুক্রবার উজবেক সীমান্ত শহর আন্দিজান পরিদর্শনকালে এ আহ্বান জানান। কিরগিজ কর্মকতৃাদের সঙ্গে কথা বলতে ব্লেক পরবর্তীতে রাজধানী বিসকেকে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৩ ঘ.