সল্টলেক সিটি, উতাহ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্যে শুক্রবার ১৪ বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে খুনী রনি লি গার্ডনারের।
সল্ট লেক সিটির ড্র্যাপার শহরতলীর একটি কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতের পর ৪৯ বছর বয়স্ক গার্ডনারকে বুকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ফায়ারিং স্কোয়াড বর্বর পদ্ধতির মৃতুদণ্ড বলে সমালোচনার মুখে ২০০৪ সালে উতাহ এ পদ্ধতি বেআইনি ঘোষণা করে। কিন্তু তা কার্যকর হওয়ার আগেই গার্ডনারকে মৃত্যুদণ্ডের এ পদ্ধতি বেছে নিতে হয়েছিল।
যুক্তরাষ্ট্রে ১৯৭৬ সালের পর গার্ডনারকে নিয়ে ফায়ারিং স্কোয়াডে মোট তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হল।
১৯৮৫ সালে এক খুনের মামলায় আদালত থেকে পালাতে গিয়ে এটর্নি জেনারেলকে হত্যা করেন গার্ডনার। এ হত্যা মামলায় গার্ডনারকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে ২৫ বছর ধরে বিতর্ক চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭২৮ ঘ.
bdnews24