ইয়াঙ্গুন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মিয়ানমারের গণতন্ত্র আন্দোলনের নেত্রী অং সান সুচির ৬৫তম জন্মদিন শনিবার।
দিবসটি উদযাপনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসব অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে, মিয়ানমারে বৃক্ষ রোপণ, ওয়াশিংটনে সংহতি মিছিল ও ব্রিটেনে সমাবেশ।
অনুকরণীয় গণতান্ত্রিক নেত্রী সুচির জন্মদিন উপলক্ষ্যে সমর্থকরা উত্তর ইয়াঙ্গুনের এক বাড়িতে পার্টির আয়োজন করেছে । তবে সুচি নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হওয়া স্বত্ত্বেও প্রায় ১৫ বছর ধরে তিনি গৃহবন্দি। টেলিফোন ও ইন্টারনেট সংযোগহীন অবস্থায় সামকিরজান্তা সমগ্র বিশ্ব থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছে।
ধারণা করা হচ্ছে জন্মদিনে তার লেকপাড়ের বাড়িতে অন্যান্য দিনগুলোর মতোই একটি সাধারণ দিন কাটাবেন তিনি।
সুচির জন্মদিন উপলক্ষে তার রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সারা দেশে প্রায় ২০ হাজার বৃক্ষ রোপণ করবে।
স
bdnews24