২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপি'র ক্ষতিপূরণ বাড়িয়ে দিলো ভূপালবাসীর কান্না

মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) ক্ষতিপূরণ বাড়িয়ে দিয়েছে ভারতে ন্যায়বিচারের জন্য তাকিয়ে থাকা ভূপালবাসীর কান্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

নয়া দিল্লি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দেওয়া ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) ক্ষতিপূরণ বাড়িয়ে দিয়েছে ভারতে ন্যায়বিচারের জন্য তাকিয়ে থাকা ভূপালবাসীর কান্না। মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনায় পাখি, সামুদ্রিক প্রাণীর মৃত্যু এবং যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্প ও মৎসজীবীদের জীবিকা হুমকির মুখে পড়ায় তেলকূপের পরিচালক কোম্পানি বিপিকে ক্ষতিপূরণ হিসেবে গুণতে হচ্ছে ২০ বিলিয়ন ডলার। অথচ ভূপালে যুক্তরাষ্ট্রেরই কোম্পানি ইউনিয়ন কার্বাইডের কারখানায় বিশ্বের সবচেয়ে ভয়াবহ রাসায়নিক দুর্ঘটনায় প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও কিছুই পায়নি সেখানকার জনগণ। এমনকি এ দুঘর্টনার জন্য দায়ী ইউনিয়ন কার্বাইডের তৎকালীন প্রধান নির্বাহী ওয়ারেন অ্যান্ডারসনকেও বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারেনি ভারতবাসী। ভূপাল শহরের কেন্দ্রস্থলে ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর মার্কিন কোম্পানি ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাসের ট্যাংক ছিদ্র হয়ে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। 'ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ' (আইসিএমআর) জানায়, সে দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হলেও এর পার্শ্ব প্রতিক্রিয়ায় ১৯৯৪ সাল পর্যন্ত পঁচিশ হাজার মানুষের প্রাণহানি হয়। দুর্ঘটনাস্থল এখনো সম্পূর্ণরূপে দূষণমুক্ত নয়। ৭ জুন ভূপাল গ্যাস দুর্ঘটনায় সৃষ্ট বিপর্যয়ের জন্য দীর্ঘদিন পর স