২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড ঝড়বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 08:49 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

ড্রাগুইগনান ফ্রান্স , জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড ঝড়বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী যানবাহন ও ঘরবাড়িরসহ, বিভিন্ন বাড়ির ছাদে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করার জন্য কাজ করছে। বসতবাড়িতে আটকে পড়া লোকদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হয়েছে। ভূমধ্যসাগরের তীরবর্তী ড্রাগুইগনান অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে এ বন্যা দেখা দিয়েছে। ড্রাগুইগনান এলাকার একটি জেলখানার দ্বিতীয় তলা পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা ৪৩৬ জন বন্দীকে পার্শ্ববর্তী একটি জেলখানায় স্থানান্তরিত করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিচ হরটেফিউয়েক্স সরজমিনে এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে বলেন, "মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আমি আশঙ্কা করছি।" ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি নিখোঁজদের খুঁজে বের করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। সারকোজি আগামী সপ্তার প্রথম দিকে দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪৪৪ঘ.