২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত বিপি

মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ক্ষতিপূরণ হিসেবে বিপি স্বাধীনভাবে পরিচালিত একটি তহবিলে ২০ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 06:26 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

ওয়াশিংটন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি) - মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ক্ষতিপূরণ হিসেবে বিপি স্বাধীনভাবে পরিচালিত একটি তহবিলে ২০ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে। এ সংক্রান্ত একটি সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে। মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণে চলমান সংকট নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ব্রিটিশ এই তেল কোম্পানির নির্বাহীদের বৈঠক চলাকালে এ সমঝোতার ঘোষণা আসে। তিনি আরো জানান, এ তহবিল প্রখ্যাত আইনজীবী কিনেথ ফেইনবার্গের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফেইনবার্গ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণ তহবিলেরও তত্ত্বাবধায়ক ছিলেন। দুই মাস ধরে মেক্সিকো উপসাগরের তেল খনি থেকে তেল নিঃসরণ চলছে। এ ফলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ উপকূলবাসীদেরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, বিখ্যাত ব্রিটিশ তেল কোম্পানি বিপি তৃতীয় পক্ষের কাছে ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/০০০০ঘ.