তেহরান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার বলেছেন, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে এ জন্য কিছু শর্ত আছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদনে একথা বলা হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ৪র্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরমাণু কর্মসূচি বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে আসার কারণে ইরানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পশ্চিমাদের সন্দেহ ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টায় আছে। কিন্তু ইরান বলছে বিদ্যুৎ উৎপাদনের জন্যই তাদের পরমাণু প্রযুক্তি প্রয়োজন।
টেলিভিশনে এক ভাষণে আঞমাদিনেজাদ বলেন, " আমরা তাদের (বিশ্বশক্তিগুলোর) সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত। কিন্তু আমাদের কিছু শর্ত আছে। এগুলো পরে জানানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24