২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে উত্তর কোরিয়া সামরিক ব্যবস্থা নেবে। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এ হুমকি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 10:09 AM

Updated : 25 Aug 2022, 12:17 PM

জাতিসংঘ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে উত্তর কোরিয়া সামরিক ব্যবস্থা নেবে। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এ হুমকি দিয়েছেন। গত ২৬ মার্চ দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবে গেলে ৪৬ জন নাবিক নিহত হয়। এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে দক্ষিণ কোরিয়া। এ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এর বিরুদ্ধে নালিশ জানিয়েছে সিউল। ভবিষ্যতে উত্তর কোরিয়ার উস্কানি বন্ধ করতে নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। গত মাসে এক তদন্তে জাহাজ ডুবির কারণ হিসাবে উত্তর কোরিয়ার টর্পেডো আঘাত হানার কথা বলা হলেও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি। জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিন সন হো এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করলে কিংবা আমাদের জেরা করলে একজন কূটনীতিক হিসাবে আমার কিছু করার ক্ষমতা নেই। কিন্তু সামরিক বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৬ ঘ.