কারাকাস, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারের সমালোচনা করায় বিরোধী দল নিয়ন্ত্রিত গ্লোবোভিশন টেলিভিশনের প্রধান গিলারমো জুলোগাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। এমন অভিযোগই করেছেন জুলেগা।
ওপেকভুক্ত রাষ্ট্রগুলোও গিলারমো জুলোগার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শুক্রবার জুলোগার অনুপস্থিতিতে তার বাসায় তল্লাশি চালানো হয়। তল্লাশির কারণ হিসাবে বলা হয়, গাড়ির দাম বাড়াতে গত বছর তিনি অবৈধভাবে ২৪টি নতুন টয়োটা গাড়ি মজুত করেছিলেন।
তবে ফেরারি জুলোগা অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে গ্লোবোভিশনকে জানান, "এই তল্লাশির কারণ রাজনৈতিক এবং তিনি চক্রান্তের শিকার। "
তিনি বলেন, "মুখ বন্ধ করতে সরকার আবারও আমাদেরকে কঠিনভাবে আক্রমণ করলো"।
তিনি আরো বলেন, "আমি এই সমাধানে এসেছি, নিজেকে ধরিয়ে দেয়া দেশের জন্য, গ্লোবোভিশনের জন্য কিংবা আমার পরিবার কারো জন্যই মঙ্গলজনক হবে না।"
এক সংবাদ সম্মেলনে শাভেজকে কটাক্ষ করার জন্য জুলোগাকে গত মার্চে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল।
প্রেসিডেন্টকে আক্রমণ এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগে তখন তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।
শুক্রবারে উত্থাপিত নতুন এই অভিযোগ প্রমাণ হলে তাকে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
সমাজতান্ত্রিক এই দেশটির বিরোধী দল হিসেবে কাজ করে গ্লোবোভিশন। শাভেজের মারাত্মক সমালোচনার পাশাপাশি এটি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির মতামতও তুলে ধরে।
ভেনেজুয়েলায় প্রেসিডেন্টের রোষানলের মধ্যেও স
bdnews24