২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে জয় বাড়িয়েছে কনডম বিক্রি

বিশ্বকাপে ২০০৪ সালের ইউরো জয়ী গ্রিসকে হারিয়ে আনন্দে উদ্বেল দক্ষিণ কোরিয়া। আর এই আনন্দের ঢেউ দেশটিতে কনডমের বিক্রি বাড়িয়ে দিয়েছে পাঁচগুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 06:02 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

সিউল, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বিশ্বকাপে ২০০৪ সালের ইউরো জয়ী গ্রিসকে হারিয়ে আনন্দে উদ্বেল দক্ষিণ কোরিয়া। আর এই আনন্দের ঢেউ দেশটিতে কনডমের বিক্রি বাড়িয়ে দিয়েছে পাঁচগুন। দেশজুড়ে প্রায় ১০ লাখ মানুষ রাস্তায়, স্টেডিয়ামে, পার্কে আনন্দ উদযাপন করেছে। এরমধ্যে ২ লাখ মানুষই রাজধানী সিউলে নেচে-গেয়ে শনিবার রাতে গ্রিসকে ২-০ গোলে হারানোর আনন্দে মেতে ওঠে। সোমবার দৈনিক জঙ্গএঙ্গ পত্রিকা জানায়, যেখানেই সমর্থকরা বেশি জড়ো হয়েছে সেখানে সবচেয়ে বেশি বিক্রি করেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আর বাইরে সাজানো ফ্রাইড চিকেনের দোকানগুলো। এসব দোকানে বিক্রির পরিমাণ প্রায় দ্বিগুণ। আবাসিক এলাকার দোকানগুলোতেও ভালো বিক্রি হয়েছে। এসব দোকানে ক্রেতারা প্রায় তিন দফা বিয়ার ও প্রায় দুই দফা স্ন্যাকস কিনতে এসেছে। কিন্তু এসবই ছিল খেলা চলাকালীন সময়ের ঘটনামাত্র। খেলা শেষ হতেই অন্যচিত্র। উৎসবের মেজাজে থাকা কোরীয়বাসীরা পাঁচ দফারও বেশি কনডম কিনেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৬ঘ.