সিডনি, জুন ১৩ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানি নভোযান 'হায়াবুসা' রোববার রাতে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের মরুভূমিতে অবতরণ করছে। দীর্ঘ মিশন শেষে ফিরতি পথে থাকা এটিই জাপানের প্রথম নভোযান।
২০০৩ সালে মহাকাশে যাত্রা করে দু বছর পর আলু-আকৃতির গ্রহাণু 'ইটোকাওয়া'তে অবতরণ করেছিল হায়াবুসা ক্যাপসুল। ইটোকাওয়ার ধূলোবালি ও অন্যান্য উপাদান সংগ্রহ করে এটি ফিরে আসছে। এ থেকে সৌরজগতের আদিরহস্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।
সাত বছরে ২ দশমিক ৫ বিলিয়ন মাইল (৪ বিলিয়ন কিলোমিটার) পরিভ্রমণ করেছে 'হায়াবুসা'।
জাপানি মহাকাশ সংস্থা 'জেএএক্সএ'- এর সহযোগী নির্বাহী পরিচালক যোশিউকি হেইজগায়া সাংবাদিকদের বলেন, "আজকেন দিনটি আমাদের জন্য পরম আনন্দের এবং একটি অবিস্মরণীয় মুহুর্ত।"
গ্রহাণু ইটোকাওয়া থেকে নমুনা সংগ্রহের জন্যই নভোযান হায়াবুসা বিশেষভাবে নির্মিত হয়েছিল। নমুনাগুলো কোটি কোটি বছরের পুরানো।
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪২ ঘ.
bdnews24