২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা অবরোধের অবসান ঘটাতে হবে: মুসা

গাজার ওপর ৩ বছরের ইসরায়েলি অবরোধের অবসান ঘটাতে হবে। আরব লীগের মহাসচিব আমর মুসা রোববার গাজা সফরকালে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 12:07 PM

রাফা, ফিলিস্তিন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- গাজার ওপর ৩ বছরের ইসরায়েলি অবরোধের অবসান ঘটাতে হবে। আরব লীগের মহাসচিব আমর মুসা রোববার গাজা সফরকালে একথা বলেছেন। মুসা বলেন, "যে অবরোধের বিরুদ্ধে লড়তে আমরা সবাই একাট্টা হয়েছি তার অবসান হাতে হবে এবং এ ব্যাপারে আরব লীগের অবস্থান স্পষ্ট।" আমর মুসা প্রথমবারের মতো গাজা সফরে সীমান্তবর্তী অঞ্চল রাফায় যান। তিনি বলেন, গাজা ও অধিকৃত বিভিন্ন অঞ্চল এবং বিশেষত পূর্ব জেরুজালেমে যা ঘটে চলেছে তার বিরুদ্ধে কেবল আরবদেরই নয় বরং গোটা বিশ্বেরই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত। তিনি সাংবাদিকদের বলেন, "গোটা বিশ্ব এখন ফিলিস্তিন ও গাজার জনগণের পাশে আছে। গাজা অবরোধ উঠে যেতেই হবে।" এএফপির এক প্রতিবেদক জানান, স্থানীয় সময় সকাল ১০ টার একটু আগে আমর মুসা রাফায় পৌঁছালে হামাস নেতবৃন্দ ও ফিলিস্তিনের সব গ্র"পের প্রতিনিধিরা তাকে অভিন্দন জানায়। ২০০৭ সালের জুন মাসে গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানে আমর মুসার এটাই প্রথম সফর। আরবপন্থী ২২ টি দেশের সংস্থা আরব লীগের মহাসচিবের দায়িত্ব পালন করছেন মুসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮১০ ঘ.