২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে দেখা মাত্র গুলির নির্দেশ

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতা দমনে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 04:54 AM

Updated : 25 Aug 2022, 12:08 PM

মারখামাত, কিরগিজস্তান, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতা দমনে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার রোববার এ নির্দেশ দিয়েছে। কিরগিজ সেনা ও পুলিশ সকাল থেকেই দক্ষিণাঞ্চলের গোলোযোগপূর্ণ এলাকায় টহল দিচ্ছে। শনিবার জারিকৃত এক সরকারি অধ্যাদেশে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে যে কোন হামলা প্রতিরোধ , সরকারি ও ব্যক্তিগত সম্পদ এবং জনগণকে রক্ষা করার ক্ষেত্রে সেনাবাহিনী ও পুলিশ কে গুলি করার ক্ষমতা দেয়া হয়েছে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, সহিংসতা ও লুণ্ঠনের ঘটনা বেড়েই চলেছে। যদি এখনই আমরা উপযুক্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে অস্থিতিশীল পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এমনকি এই সহিংসতা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওজ-এ কিরগিজ ও উজবেক জাতিগোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে এক হাজারেরও বেশি। কিরগিজস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভ এই সহিংসতা প্রশমনে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছে সহায়তা চেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদবের মুখপাত্র নাটালিয়া টিমাখোভাার বরাত দিয়ে দেশটির একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এই মুহুর্তে রাশিয়া কিরগিজস্তানে সেনা পাঠানোর কথা ভাবছেনা। তবে মধ্য এশিয়ার দেশটিতে তারা মানবিক সাহায্য পাঠাবে। তিনি আরও বলেছেন, এটি কিরগিজস্তানের অন্তদ্বর্ন্দ্ব ।এই সহিংসতা দমন করার জন্যে রাশিয়ার অংশগ্রহণের মতো অবস্থা এখন ও তৈরি হয়নি। গত এপ্রিল মাসে কিরগিজস্তানে সরকারবিরোধী বিক্ষোভে ৮৭ জন মারা যায় এবং প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এজে/কেএমএস/১০৪৭ ঘ.