২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে প্রসবকালীন জটিলতার হার বেশি

সন্তান প্রসবের জন্য বেশিরভাগ নারীই দিনের সময়টিকে অপছন্দ করেন। কিন্তু এ সময়টিই সহজ প্রসবের জন্য বেশি উপযোগী। নতুন একটি গবেষণায় এ তথ্য দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 12:04 PM

নিউইয়র্ক, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স হেলথ) - সন্তান প্রসবের জন্য বেশিরভাগ নারীই দিনের সময়টিকে অপছন্দ করেন। কিন্তু এ সময়টিই সহজ প্রসবের জন্য বেশি উপযোগী। নতুন একটি গবেষণায় এ তথ্য দেখা যায়। নেদারলান্ডসের রটারডামে অবস্থিত ইরাসমাস ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের সিনিয়র গবেষক ডা. এরিক এ.পি. ই-মেইলের মাধ্যমে রয়টার্স হেলথকে এ তথ্য জানান। ২০০০ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত নেদারর‌্যান্ডের হাসপাতালগুলোতে প্রায় ৭ লক্ষ শিশুর জন্ম নিরীক্ষা করে গবেষকরা দেখতে পান, রাত্রীকালীন প্রসবের ক্ষেত্রে শিশুমৃত্যু ঝুঁকি এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তির হার দিনের চেয়ে বেশি। গবেষণায় সার্বিকভাবে দেখা যায়, সাধারণ কমিউনিটি হাসপাতালগুলোতে সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত এবং মধ্যরাত থেকে সকাল ৮ টা পর্যন্ত যেসব শিশু জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যুঝুঁকির সম্ভাবনা দিনে জন্মগ্রহণকারী শিশুদের চেয়ে শতকরা ৩২ থেকে ৪৭ ভাগ বেশি। তবে গুরুত্বপূর্ণ মেডিকেল সেন্টারগুলো যেখানে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রসবকালীন জটিলতা বেশি দেখা যায় সেখানে দিন ও রাতের মধ্যে এ ব্যাপারে তেমন কোন পার্থক্য দেখা যায়নি। তবে এ হাসপাতালগুলোতেও দেখা যায়, মধ্যরাতে প্রসবের ক্ষেত্রে শিশু মৃত্যুঝুঁকি বেশি থাকে। তবে গবেষকরা বলেন, উন্নত দেশগুলোতে দিন বা রাত যাই হোক প্রসবকালীন জটিলতা কোন বিষয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/১৭৩০ ঘ.