২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শুরু, উদ্বোধনীতে যোগ দেননি ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। কিন্তু দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এ অনুষ্ঠানে যোগ দেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। কিন্তু দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এ অনুষ্ঠানে যোগ দেননি। বৃহস্পতিবার রাতে গাড়ি দুর্ঘটনায় নেলসন ম্যান্ডেলার মেয়ের ১৩ বছর বয়সী নাতনি জেনানি ম্যান্ডেলা নিহত হওয়ার পর বিশ্বকাপ ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন তিনি। ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে এক বিবৃতিতে বলা হয়, "নেলসন ম্যান্ডেলা শুক্রবার সকালে তার প্রপৌত্রির মর্মান্তিক মৃত্যুর খবর জেনেছেন।" ফলে স্বভাবতই উদ্বোধনীতে যান নি শোকাহত ম্যান্ডেলা। ৪০ মিনিটের জমকালো উদ্বেধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে এক মাস ব্যাপী বিশ্বকাপ ফুটবলের এ আসর। টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং মে