২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা হামলায় ৯ জন নিহত

আফগানিস্তানের কান্দাহারের মেওয়ান্দ জেলায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 07:07 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

কান্দাহার, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানের কান্দাহারের মেওয়ান্দ জেলায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় নিহত সবাই বেসামরিক মানুষ। কান্দাহারের প্রাদেশিক মুখপাত্র জালমাই আইয়োবি এএফপিকে জানান, মেওয়ান্দ জেলার মহাসড়কে বোমা ছিল। হেলমান্দ প্রদেশ থেকে ছেড়ে আসা একটি মিনিবাস বোমটিতে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটায়। আইয়োবি জানান, "বিস্ফোরণে ৯ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।" আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ন্যাটো বাহিনীর উড়োজাহাজে করে দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি তিনজনকে স্থানীয় কান্দাহার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৮ঘ.