২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ত্রাণ পাঠানোর প্রস্তাব করবেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে গাজায় ত্রাণ পাঠানোর প্রস্তাব করবেন। ওবামা প্রশাসনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 08:47 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

ওয়াশিংটন, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে গাজায় ত্রাণ পাঠানোর প্রস্তাব করবেন। ওবামা প্রশাসনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা একথা জানিয়েছেন। ঐ কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসে বুধবার মাহমুদ আব্বাসকে অভ্যর্থনা জানাবেন ওবামা। তিনি বলেন, গত সপ্তাহে গাজা অভিমুখী ত্রাণ নৌবহরে ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলায় ৯ ত্রাণ কর্মী নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ উত্তেজনায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রচেষ্টা যাতে ব্যাহত না হয় তার জন্যও চেষ্টা করবেন ওবামা। ৩১ মে গাজা অভিমুখী ত্রাণ বহরে ইসরায়েলি ঐ হামলার কারণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে আব্বাস যুক্তরাষ্ট্র সফর করছেন। ঐ কর্মকর্তা বলেন, গাজা অবরোধ শিথিল করে সেখানে ত্রাণ পাঠাতে অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করার বিষয়ে আব্বাসকে নিশ্চিত করবেন ওবামা। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার অর্থনৈতিক উন্নয়ন ও সেখানকার অধিবাসীদের জীবন মানের উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তায় কিছু প্রকল্প শুরু করার বিষয়ে আলোচনা করবেন।" ওবামা প্রশাসন গাজার ওপর ইসরায়েলের তিন বছরের অবরোধকে 'অস্থায়ী' প্রক্রিয়া বলে মনে করে। তবে ফিলিস্তিনিদের অস্ত্র পাচার বন্ধ করতে এ অবরোধ রাখা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ওদিকে, মধ্যপ্রাচ্যের নেতারা মঙ্গলবার গাজা অভিমুখী তুর্কি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার নিন্দা জানান। গাজার ওপর থেকে এ 'অমানবিক' অবরোধ তুলে নেওয়ার জন্য ইহুদি রাষ্ট্রটিকে আহ্বান জানান তারা। ইন্টার‌্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) এর সম্মেলনে সংগঠনটির সব সদস্যই প্রত্যাশা করেন যে, ইসরায়েল নিজেও ওই হামলার নিন্দা জানাবে। এ সম্মেলন উপলক্ষে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ