২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে অ্যাকুইনোই জয়ী : পার্লামেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বেনিগনো অ্যাকুইনোই জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ম্যানিলা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বেনিগনো অ্যাকুইনোই জয়ী হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। গত মাসে অনুষ্ঠিত এ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বেনিগনো বিপুল ভোটে জয়ী হন। অ্যাকুইনো ভোট পান ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ছয়শ' ৭৮টি। অন্যদিকে, ৯৪ লাখ ৮৭ হাজার আটশ' ৩৭টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা। আনুষ্ঠানিক ভোট গণনা শেষে পার্লামেন্টের স্পিকার প্রসপেরো নগরালেস বলেন,"আমাদের দায়িত্ব আমরা পালন করেছি।" বুধবার অ্যাকুইনোর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/এএমএইচ/১৪৫০ঘ.