২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও শিশুদের জন্য ১৫০ কোটি ডলার দান করেছে গেটস ফাউন্ডেশন

উন্নয়নশীল দেশগুলোতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি কর্মসূচি পরিচালনার জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সোমবার ১৫০ কোটি ডলার দান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 08:53 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ওয়াশিংটন, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উন্নয়নশীল দেশগুলোতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি কর্মসূচি পরিচালনার জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সোমবার ১৫০ কোটি ডলার দান করেছে। নারী স্বাস্থ্য বিষয়ক 'নারী প্রসব সম্মেলন'-এ মেলিন্ডা গেটস বলেছেন, মা ও শিশু স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন ক্ষেত্রে দেওয়া এই অনুদানের মাধ্যমে আমাদের ফাউন্ডেশন পূর্ণতা পেল। এই অর্থ দিয়ে শিশুদের জন্য প্রতিষেধক তৈরী ও সরবরাহ করা হবে এবং নিউমোনিয়া, ডাইরিয়া, ম্যালেরিয়া এবং এইচআইভি এইডস থেকে তাদের রক্ষা করা হবে। তিনি আরও বলেছেন, আগামী পাঁচ বছর ধরে এই অর্থ প্রদান করা হবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা প্রতিশ্র"তি দিয়েছেন তিনি বিশ্বের বিভিন্ন ধনী ও দরিদ্র দেশের নেতাদের সাথে ব্যক্তিগতভাবে এই বিষয়ে আলোচনা করবেন। এবং নারী ও শিশু স্বাস্থ্য বিষয়টিকে নীতি নির্ধারণী পর্যায়ে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানাবেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ভাষণের মধ্যে দিয়ে সোমবার তিন দিনের 'নারী প্রসব সম্মেলন' শুরু হয়েছে। ২০১৫ সালের মধ্যে নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘের নির্ধারিত কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশ্বের সকল রাষ্ট্রের সরকার প্রধানদের প্রতি জাতিসংঘের সাথে কাজ করার আহ্বান জানান বান কি মুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪৩৮ঘ.