২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ ও মন্ত্রিসভা ঘোষিত

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাওতো কান মঙ্গলবার কাজ শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 05:50 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

টোকিও, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাওতো কান মঙ্গলবার কাজ শুরু করেছেন। চার বছরের মধ্যে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী কান তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা ও প্রতিরক্ষামন্ত্রী তোশিমি কিতাজাওয়াসহ মন্ত্রিসভার ১৭ মন্ত্রীর মধ্যে ১১ জনকে নতুন প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ পদে রেখেছেন। সাবেক উপমন্ত্রী ইয়োশিহিকো নোদাকে কান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাসীন ডিপিজে এবং জোটবদ্ধ পিএনপির সদস্যদের নিয়ে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা হচ্ছেন : প্রধানমন্ত্রী নাওতো কান (ডিপিজে), অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা (ডিপিজে), পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা (ডিপিজে), অর্থমন্ত্রী মাশাউকি নাওশিমা (ডিপিজে), প্রতিরক্ষামন্ত্রী তোশিমি কিতাজাওয়া (ডিপিজে), পরিবেশ মন্ত্রী শাকিহিতো ওজাওয়া (ডিপিজে), আইনমন্ত্রী কেইকো ছিবা (ডিপিজে), যোগাযোগমন্ত্রী কাজুহিরো হারাগুচি (ডিপিজে), স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী আকিরা নাগাতশুমা (ডিপিজে), শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও বিজ্ঞানমন্ত্রী তাতসুয়ো কাওয়াবাতা (ডিপিজে), কৃষি-বন ও মৎস্যমন্ত্রী মাশাহিকো ইয়ামাদা (ডিপিজে), ভূমি-অবকাঠামো-পরিবহন ও পর্যটনমন্ত্রী শেজি মায়েহারা (ডিপিজে), চিফ কেবিনেট সেক্রেটারি ওশিতো শেনগোকু (ডিপিজে), জাতীয় জননিরাপত্তা কমিটির চেয়ারম্যান হিরোশিহি নাকাই (ডিপিজে), ডাক পুনর্গঠনের দায়িত্বে শিজুকা কামেই (পিএনপি), প্রশাসনিক পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন রেনহো (ডিপিজে), ভোক্তা ও অর্থনীতি বিষয়ক দায়িত্বে শাতোশিহি আরেই (ডিপিজে), জনসংখ্যা-পাবলিক সার্ভেন্ট সিস্টেম রিফর্মের দায়িত্ব পেয়েছেন কোইচিহিরো জেনবা (ডিপিজে)। নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার মাত্র ৯ মাসের মধ্যেই তহবিল কেলেঙ্কারি এবং ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার দায়ে বুধবার দেশটির প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা পদত্যাগ করেন। এরপর শুক্রবার অর্থমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী কান দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সাবেক বামপন্থী কর্মী নাওতো কানের সমর্থন ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে বলে এক জনমত জরিপের ফলাফলে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক টেলিফোন সাক্ষাতকারে কান ওকিনাওয়াতে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের যে চুক্তি রয়েছে তা মানার অনুরোধ জানান। ওবামার শীর্ষ এক সহযোগী ও এশিয়া বিষয়ক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরিচালক জেফরি বাদের জানান, কানের অধীনে সম্পর্ক সহজ হতে যাচ্ছে। এ মাসের শেষে কানাডায় অনুষ্ঠিতব্য জি৮ ও জি২০ সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৩ঘ.