কাবুল, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে সোমবার পৃথক ঘটনায় ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (ইসাফ) এর ১০ সদস্য নিহত হয়েছে।
এছাড়া একটি আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন আফগান পুলিশকে প্রশিক্ষণে সহযোগিতার কাজ পাওয়া আমেরিকার একটি প্রতিষ্ঠানে কর্মরত দুই বিদেশি বেসামরিক নাগরিক।
ন্যাটো কর্মকর্তারা একথা জানিয়েছেন। তবে নিহত সেনা ও বেসামরিক লোকদের পরিচয় জানাননি তারা।
আফগানিস্তানে এটি ছিলো গত কয়েক মাসের মধ্যে একদিনে এতো বেশি সংখ্যাক বিদেশি সেনার মৃত্যুর অন্যতম ঘটনা।
ধারণা করা হচ্ছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে তালেবান জঙ্গিরা। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯১৭ ঘ.
bdnews24