২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের পদত্যাগ

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধান রোববার পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

কাবুল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধান রোববার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সভাপতিত্বে গত সপ্তাহে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে জঙ্গিরা হামলা চালানোয় ব্যর্থতার দায় স্বীকার করে তারা এ সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্টের অফিস এ তথ্য জানায়। গত বুধবার অনুষ্ঠিত জির্গায় চারটি রকেট হামলা চালানো হয়। জির্গায় আফগানিস্তানের প্রায় ১৬ হাজার গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোয়েন্দা প্রধান আমরুল্লাহ সালেহ একটি সংবাদ সম্মেলনে বলেন, "জির্গায় হামলা হওয়ায় প্রেসিডেন্ট আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। এ ব্যাপারে প্রেসিডেন্টকে আমি যে ব্যাখ্যা দিয়েছিলাম তা তার কাছে গ্রহণযোগ্য হয়নি।" পরে আরেকটি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার জানান, জির্গা চলাকালীন নিরাপত্তাজনিত ব্যার্থতার জন্য তাকেও জবাবদিহি করতে বলা হয়। কাবুলে সাংবাদিকদের তিনি বলেন, "আমার ব্যাখ্যা প্রেসিডেন্টের কাছে স্বন্তোষজনক হয়নি। পদত্যাগ করা ছাড়া আমার আর অন্য উপায় ছিলনা।" জির্গায় হামলার দায় স্বীকার করেছে তালেবান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২১১০ ঘ.