২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানের জনসমর্থন ৬০ শতাংশ ছাড়িয়ে

জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কানের জনসমর্থন ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে। এক জনমত জরিপে এই ফলাফলই উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 08:35 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

টোকিও, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কানের জনসমর্থন ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে। এক জনমত জরিপে এই ফলাফলই উঠে এসেছে। বিপুল জনসমর্থন নিয়েই কান সোমবার মন্ত্রিসভার নতুন সদস্যসের নাম ঘোষণা করবেন। সম্রাট আকিহিতো মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানোর পর কান আনুষ্ঠানিকভাবে তার মন্ত্রিসভার উদ্বোধন করবেন। পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা, পররাষ্ট্রমন্ত্রী তোশিমি কিতাজাওয়া ও পরিবহন মন্ত্রী সেইজি মায়েহারানহ মন্ত্রিসভার আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ৫২ বছর বয়সী সাবেক উপমন্ত্রী ইওশিহিকো নোদাকে কান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের নোদা বলেন, "আমাদেরকে অবারো একটি সুযোগ দেওয়ায় আমরা কঠোর পরিশ্রম করতে চাই।" সরকারের শীর্ষ এক মুখপাত্র ইওশিতো সেঙ্গোকুকে (৬৪) মুখ্য মন্ত্রিপরিষদ সচিব করা হবে বলে আভাস পাওয়া গেছে। তিনি বলেন, "হাতোয়ামার মন্ত্রিসভা থেকে শিক্ষা পেয়ে আমরা কঠোর পরিশ্রম করতে চাই।" নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার মাত্র ৯ মাসের মধ্যেই ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি প্রত্যাহারের প্রতিশ্র"তি পূরণে ব্যর্থতার দায়ে বুধবার দেশটির প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা পদত্যাগ করেন। এরপর শুক্রবার অর্থমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী কান দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক টেলিফোন আলোচনায় কান জোর দিয়ে বলেন, জাপানের অন্যান্য প্রধানমন্ত্রীর তুলনায় তিনি খুবই 'সাধারণ এক নাগরিক।' এদিকে টিভি নেটওয়ার্ক টোকিও ব্রডকাস্টিং সিস্টেম পরিচালিত এক জনমত জরিপে সাবেক বামপন্থী কর্মী কান দেশটির নতুন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ৬৬.৭ শতাংশ ভোট পায়। এর আগে গত সপ্তাহে হাতোয়ামার পদত্যাগকে সমর্থন জানায় ৭০ শতাংশ জনগণ। আর ২৭ শতাংশ জনগণ জানায় আগামী জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনে তারা কানকে ভোট দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩০ঘ.