২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাওতো কানকে ওবামার অভিনন্দন

জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ওয়াশিংটন, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। উত্তর কোরিয়া ও ইরানের মতো বিষয়গুলোতে এক সঙ্গে কাজ করারও প্রত্যাশা ব্যক্ত করেছেন ওবামা। ৬৩ বছর বয়সী নাওতো কান গত তিন বছরে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হচ্ছেন। এমন একটি সময়ে তিনি দেশের হাল ধরছেন যখন জাপানের কাঁধে বিশাল ঋণের বোঝা এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে নিরাপত্তা সুসম্পর্ক রক্ষা করতেও হিমশিম খাচ্ছে টোকিও। বিবৃতিতে বলা হয়েছে, "কান ও ওবামা দুই দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিকভাবে কাজ করতে সম্মত হয়েছেন। উত্তর কোরিয়া ও ইরানের মতো বিষয়গুলোতেও তারা একসঙ্গে কাজ করবেন।" মার্কিন- জাপান মিত্রতার বিষয়েই তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এ মাসের শেষ দিকে কানাডায় অনুষ্ঠেয় জি-এইট ও জি-টোয়েন্টি সম্মেলনে এ দুই নেতার সাক্ষাৎ হবে বলে ধারণা করা হচ্ছে । স