২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোলন ক্যান্সারের স্টেম সেল উদ্ভাবিত

হংকংয়ের বিজ্ঞানীরা অন্যান্য প্রতঙ্গে কোলন ক্যান্সার ছড়ানোর জন্য দায়ী স্টেম সেলগুলো আবিস্কার করেছেন এবং ধারণা করা হচ্ছে এর ফলে ক্যান্সারের চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

হংকং, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- হংকংয়ের বিজ্ঞানীরা অন্যান্য প্রতঙ্গে কোলন ক্যান্সার ছড়ানোর জন্য দায়ী স্টেম সেলগুলো আবিস্কার করেছেন এবং ধারণা করা হচ্ছে এর ফলে ক্যান্সারের চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হলো। বর্তমান চিকিৎসা পদ্ধতিতে ক্যান্সারের সব সেলের ক্ষেত্রে একই রকম চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, ক্যান্সারের সংক্রমণ এবং টিউমার তৈরিতে ক্যান্সারের মধ্যে গুটিকয়েক সেল মূল ভূমিকা পালন করে। সাউথ চায়না মর্নি পোষ্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গবেষক, শল্য চিকিৎসকের অধ্যাপক রোনি পুন বলেছেন, "ভবিষ্যতে ক্যান্সারের চিকিৎসায় এ আবিস্কার বিপ্লব ঘটাবে।" তিনি আরো বলেন, "আপনি যদি শুধু পরিপূর্ণ সেলগুলোর প্রতি নজর দেন তবে রোগের উৎস খুঁজে পাবেন না। এখন ঔষধ শিল্পের প্রয়োজন সেই প্রতিরোধক আবিস্কার করা যা স্টেম সেলগুলোকে নিধন করতে সক্ষম।" কোলন ক্যান্সার অন্যান্য প্রত্যঙ্গে ছড়ানোর মানে হচ্ছে মৃত্যু অনিবার্য। ন্যাশনাল ক্যান্সার ইন্সস্টিটিউট এর মতে, এ ক্যান্সারে নারী ও পুরুষ উভয়ই আক্রান্ত হয় এবং যুক্তরাষ্ট্রে প্রতি বছর এর ফলে প্রায় ৫০ হাজার লোক মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/১৯৫৫ ঘ.