গাজা সিটি, জুন ০৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- টানা তিন বছর অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নতুন জাহাজ র্যাচেল কোরি শনিবার আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা। জাহাজের জন্য অপেক্ষমান গাজা ভিক্তিক একটি কমিটি এএফপিকে এ কথা জানিয়েছে।
কমিটি জানায়, গাজা থেকে ৩৫ মাইল দূরে র্যাচেল কোরিকে আটকে রেখেছে ইসরায়েলি সেনারা।
ডাবলিনভিত্তিক একটি সংগঠনের মুখপাত্রের নেতৃত্বে ত্রাণের জাহাজটি ১৫ জনের একটি দল নিয়ে শুক্রবার গাজার উদ্দেশে রওনা হয়। শনিবার জাহাজটি গাজায় পৌঁছানোর কথা। কিন্তু এখনো পর্যন্ত জাহাজের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইসরায়েলি সেনাদের কাছ থেকে এ তথ্যের বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৫ ঘ.
bdnews24