২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিদ্র বন্ধে নতুন ক্যাপ পরিয়েছে বিপি

মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণ বন্ধে ছিদ্র হওয়া পাইপে ক্যাপ পরিয়েছে বিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

নিউ অরলিনস, লুইজিয়ানা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি) - মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণ বন্ধে ছিদ্র হওয়া পাইপে ক্যাপ পরিয়েছে বিপি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মাইল (১.৬ মাইল) গভীরে রিমোট চালিত সাবমেরিনের মাধ্যমে ছিদ্র হওয়া পাইপে বৃহস্পতিবার নতুন ক্যাপ পরিয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম। তবে বন্ধ করতে পারেনি তেল নিঃসরণ। তবে সরাসরি গৃহীত একটি ভিডিও চিত্রে দেখা গেছে, তেল এখন ফানেলের মধ্য দিয়ে আসতে শুরু করেছে। বিপি তেল শোষণের জন্য ফুটো হওয়া পাইপের ওপর ফানেলটি বসিয়েছিল। যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর প্রধান এডমিরাল থ্যাড এ্যালেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রাথমিক হিসাবে বলা যায়, এর ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ব্যারেল তেল ধরে রাখা সম্ভব হবে। এ পরিমাণও খুব সামান্য। কারণ, ধারণা করা হচ্ছে বিস্ফেরিত তেলকূপ থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার থেকে ১৯ হাজার ব্যারেল তেল নিঃসরিত হচ্ছে। বিপি জানিয়েছে, এ প্রক্রিয়াটি কার্যকর হচ্ছে কিনা তা বুঝতে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। তারা আরো জানায়, এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। ২০ এপ্রিল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পানিতে ছড়িয়ে পড়ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার আবারো আক্রান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৯ ঘ.