২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশন গঠনের আহ্বান আফগান জির্গা সম্মেলনে

আফগানিস্তানে শান্তি প্রচেষ্টায় তালেবানদের সঙ্গে আলোচনার জন্য সরকারকে একটি কমিশন গঠনের আহ্বান জানিয়ে শুক্রবার জির্গা সম্মেলন শেষ করেছেন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

কাবুল, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- আফগানিস্তানে শান্তি প্রচেষ্টায় তালেবানদের সঙ্গে আলোচনার জন্য সরকারকে একটি কমিশন গঠনের আহ্বান জানিয়ে শুক্রবার জির্গা সম্মেলন শেষ করেছেন নেতারা। এক মুখপাত্র একথা জানিয়েছেন। আফগানিস্তানের উলেমা কাউন্সিলের প্রধান এবং জিরগার সহসভাপতি কাইয়ামুদ্দিন কাশাফ বলেন, "আমরা, শান্তি জির্গায় অংশগ্রহণকারীরা এ লড়াইয়ে লিপ্ত সবাইকেই রক্তক্ষয় বন্ধের আহ্বান জানাচ্ছি।" প্রেসিডেন্ট হামিদ কারজাই কিভাবে এবং কার সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করবেন সে বিষয়টি নিয়ে গত তিনদিনের আলোচনার পর শেষ দিনটিতে কমিশন গঠনের এ আহ্বান জানাল জির্গা। তালেবানদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নিতে সরকারকে সবার অংশগ্রহণে একটি কমিশন গঠনের দাবি জানানো হয়েছে জির্গা সম্মেলনে। সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত হয়েছে যে, তালেবানদের সঙ্গে শান্তি স্থাপন ছাড়া সাধারণ আফগান নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আর কোনো পথ নেই। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী কিংবা দুর্বল আফগান সেনারা জনগণের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না বলে আয়োজকরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫১ ঘ.