২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে শেয়ার বাজারে দরপতন

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে বিনিয়োগকারীরা বেশি মনোযোগ দেওয়ায় শুক্রবার এশিয়ার শেয়ার বাজারে দরপতন ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

হংকং, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে বিনিয়োগকারীরা বেশি মনোযোগ দেওয়ায় শুক্রবার এশিয়ার শেয়ার বাজারে দরপতন ঘটেছে। দিন শেষে যুক্তরাষ্ট্র কর্মসংস্থান খাতের পরিসংখ্যান প্রকাশ করবে বলে বিনিয়োগকারীরা সেদিকেও মনোযোগ দিয়েছে। বৃহস্পতিবার জাপানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী নাওতো কানকে সমর্থন দেয়। এরপরই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রয় করে দেওয়ায় টোকিও নিক্কেইয়ের দরপতন ঘটেছে। নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার মাত্র ৯ মাসের মধ্যেই ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি প্রত্যাহারের প্রতিশ্র"তি পূরণে ব্যর্থতার দায়ে বুধবার দেশটির প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা পদত্যাগ করেন। শুক্রবার কান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ডলারের মূল্য ৯২.৬৯ ইয়েন থাকলেও টোকিও শেয়ারবাজারে লেনদেনের শুরুতে তা বেড়ে ৯২.৮৩ ইয়েনে দাঁড়িয়েছে। ইউরোর মূল্য ১১২.৭৪ ইয়েন থেকে বেড়ে ১১৩.০২ ইয়েন এবং ১.২১৫৮ ডলার থেকে বেড়ে ১.২১৭৮ ডলার হয়েছে। ডো জোনস নিউজওয়ারসকে দেওয়া এক সাক্ষাৎকারে নোমুরা সিকিউরটিসের স্ট্র্যাটেজিস্ট তাইসুকে তানাকা বলেন, কান জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ডলারের মূল্য ৯৩ ইয়েন ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার বিনিয়োগকারীরা শেয়ার বিক্রয় করে দেওয়ায় সিডনি শেয়ারবাজারে ১.০৫ শতাংশ, হংকংয়ে ০.২৪ শতাংশ ও সিঙ্গাপুর শেয়ারবাজারে ০.৩৪ শতাংশ দরপতন ঘটেছে। শুক্রবার কর্মসংস্থান খাত ও বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। এ থেকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি সম্পর্কে অনেকটাই পরিষ্কার তথ্য পাওয়া যাবে। অধিকাংশ বিশ্লেষক আশা করছেন, সরকার ৫ লাখ নন ফার্ম চাকরি প্রকাশ করবে। এপ্রিল মাসে এ ধরনের চাকরির সংখ্যা ২ লাখ ৯০ হাজার থাকলেও গত মাসে তা বেড়ে ৫ লাখে দাঁড়িয়েছে। বেকারত্বের হার এপ্রিল মাসে ৯.৯ শতাংশ থাকলেও এখন তা কমে ৯.৮ শতাংশে আসবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সোনার মূল্য আউন্স প্রতি ১,২২৩.০০ ডলার থেকে ১,২২৪.০০ ডলার থাকলেও হংকংয়ের শেয়ারবাজারে মূল্য কমে তা ১,২০৬.০০-১,২০৭.০০ ডলার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/এফএফ/সিআর/১৩০৬ঘ.