২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আদালতে গুলি, তিন বিচারক নিহত

চীনের একটি আদালতে মঙ্গলবার এক ব্যাংক নিরাপত্তা রক্ষীর গুলিতে তিন বিচারক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

বেইজিং, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-- চীনের একটি আদালতে মঙ্গলবার এক ব্যাংক নিরাপত্তা রক্ষীর গুলিতে তিন বিচারক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। স্থানীয় সরকার একথা জানিয়েছে। স্থানীয় সরকারের ওয়েবসাইটে বলা হয়, ৪৬ বছর বয়সী ঝু জুন পোস্টাল সেভিংস ব্যাংক অব চীনের নিরাপত্তা প্রহরী। তিন বছর আগে তার বিবাহ বিচ্ছেদ মামলায় একটি আদালত তাকে বিশ হাজার ইউয়ান জরিমানা করে। ওই ঘটনায় বিচারকদের ওপর ক্ষুব্ধ ঝু মঙ্গলবার এ হত্যাকাণ্ড ঘটিয়ে আত্মহত্যা করেন। একটি মেশিন গান ও দুটি পিস্তল নিয়ে ইয়াংঝু'র আদালতে প্রবেশ করে ঝূ একটি মামলা নিয়ে আলোচনারত বিচারকদের ওপর গুলি চালান। এতে তিন বিচারক নিহত ও অন্য তিনজন আহত হয়। পরে ঝু নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। তবে ওয়েবসাইটে বলা হয়েছে, যে আদালতে ঝু এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেখানে তার বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি হয়নি। হয়েছে অন্য একটি আদালতে। এতে আরো বলা হয়, অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় চাকুরি থেকে বরখাস্ত হয়ে দু' মাস ধরে বেকার থাকায় ঝু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১০ ঘ.