২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির প্রেসিডেন্টের পদত্যাগ

জার্মানির প্রেসিডেন্ট হর্স্ট ক্যোলার সোমবার পদত্যাগ করেছেন। আফগানিস্তানে সামরিক অভিযান ও বাণিজ্যিক স্বার্থ সম্পর্কিত মন্তব্যের বিশ্বব্যাপী সমালোচনার কারণেই ক্যোলার পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

বার্লিন, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জার্মানির প্রেসিডেন্ট হর্স্ট ক্যোলার সোমবার পদত্যাগ করেছেন। আফগানিস্তানে সামরিক অভিযান ও বাণিজ্যিক স্বার্থ সম্পর্কিত মন্তব্যের বিশ্বব্যাপী সমালোচনার কারণেই ক্যোলার পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। ৬৭ বছর বয়সী ক্যোলার বলেন, "ফেডারেল প্রেসিডেন্ট পদ থেকে আমি পদত্যাগ করছি। এ মুহূর্ত থেকেই তা কার্যকর হচ্ছে।" স্ত্রীর পাশে দাঁড়িয়ে ক্যোলার বলেন, "প্রেসিডেন্ট হিসেবে জার্মানির সেবা করা আমার জন্য সম্মানজনক ব্যাপার ছিলো ।" গত বছর দ্বিতীয় মেয়াদে জার্মানির প্রেসিডেন্ট র্নিবাচিত হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। ক্যোলার বলেন, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে এর মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। তার ওপর আস্থা রেখে কাজে সমর্থন দেওয়ায় জার্মানির নাগরিকদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের উদ্দেশে ক্যোলার বলেন, "আপনাদেরকে আমার এ সিদ্ধান্ত বিবেচনার আহ্বান জানাচ্ছি।" ২২ মে জার্মান বেতারকে দেওয়া এক সাাৎকারে ক্যোলার বলেছিলেন, জাতীয় স্বার্থ বজায় রাখতে জার্মানির মতো বৈদেশিক বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশের উচিত আঞ্চলিক অস্থিতিশীলতা রোধে মাঝেমধ্যে আফগানিস্তানের মতো অন্যান্য জায়গায় সামরিক হস্তপে করা--- এ মন্তব্য করে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হন । এ ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতা বাণিজ্য, কর্মসংস্থান ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি। তবে পদত্যাগের সময় তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন ক্যোলার। তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ ও কঠিন প্রশ্নে আমার মন্তব্য ভুলবোঝাবুঝি সৃষ্টি করতে পারে। সেজন্য আমি দুঃখিত।" আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ক্যোলার ২০০৪ সালে প্রথম এবং ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এক জনমত জরিপে দেখা গেছে, জার্মানির অধিকাংশ নাগরিক আফগানিস্তানে জার্মানির যুদ্ধ অভিযানের বিপ।ে আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ন্যাটো বাহিনীর নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে জার্মানির চার হাজার পাঁচশ' সেনা রয়েছে। ২০১১ সালের মধ্যে আফগানিস্তান থেকে জার্মানির সেনা প্রত্যাহারে ইচ্ছার কথা বার্লিন ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছে। তবে এখনো কোনো দিনণ নির্দিষ্ট হয়নি। ক্যোলারের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী পার্লামেন্টের উচ্চ ক বুন্ডেসরাটের সভাপতি ইয়েন্স ব্যোর্মসেন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১১০ ঘ.