২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের চাপে জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা নিজ দলের কাছ থেকেই পদত্যাগের চাপের মুখে পড়েছেন। তবে এ চাপ উপেক্ষা করে স্বপদে বহাল থাকায় অটল রয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

টোকিও, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা নিজ দলের কাছ থেকেই পদত্যাগের চাপের মুখে পড়েছেন। তবে এ চাপ উপেক্ষা করে স্বপদে বহাল থাকায় অটল রয়েছেন তিনি। ওকিনাওয়ার মার্কিন ঘাঁটি নিয়ে বিরোধে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসডিপি) পার্টি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর সোমবার হাতোয়ামার ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) থেকে কয়েকজন তার পদত্যাগ দাবি করেছে। জাপানে জুলাইয়ে অনুষ্ঠেয় পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের আগে জোটে ভাঙনের কারণে প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা এ চাপের মুখে পড়লেন। কিন্তু নির্বাচনের আগে এতো অল্প সময়ের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য হাতোয়ামার জায়গায় অন্য কাউকে বেছে নেওয়া কঠিন হওয়ায় তিনি পদত্যাগ করবেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সোফিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোইচি নাকানো বলেন, "পরিণামে অনিচ্ছা সত্ত্বেও হাতোয়ামাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হতে পারে।" সোমবার প্রকাশিত এক জনমত জরিপে হাতোয়ামার সরকারের জনসমর্থন ১৭ শতাংশ কমার কথা বলা হয়েছে। শুক্রবার এসডিপি'র নেতাকে তার মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার দু'দিন পর ক্ষমতাসীন জোট থেকে দলটির বেরিয়ে যাওয়ায় তার সমর্থন কমেছে। হাতোয়ামা মার্কিন ফুতেনমা বিমান ঘাঁটি ওকিনাওয়া থেকে পুরোপুরি তুলে নেওয়ার নির্বাচনী প্রতিশ্র"তি পুরণে ব্যর্থ হওয়ায় এসডিপি ক্ষুব্ধ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩৩ ঘ.