ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের গুলিতে সোমবার কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল ১০ একথা জানিয়েছে।
এর আগে সকালে তুরস্কের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেল আল-জাজিরা জানায়, ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে দুই জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে।
ইসরায়েলের বাধার মুখে পড়ার হুমকির মধ্যে রোববার ত্রাণসামগ্রী ও কর্মীদের নিয়ে সাইপ্রাস থেকে গাজা অভিমুখে যাত্রা করে ছয়টি জাহাজ।
গত তিন বছর ধরে ইসরায়েল গাজা অবরোধ করে রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় এ ত্রাণের বহর পৌঁছাতে দেবে না বলে ইসরায়েল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের অবরোধ বিরোধীরা ত্রাণ বহর নিরাপদে গাজায় পৌঁছাতে সহযোগিতার জন্য আন্তর্জাতিক স
bdnews24