২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটি থাকছে

ওকিনাওয়ার স্থানীয় জনগণের আপত্তির মুখেও শেষ পর্যন্ত সেখানে মার্কিন বিমান ঘাঁটি বহাল রাখতে একমত হয়েছে জাপান-যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 11:18 AM

টোকিও, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওকিনাওয়ার স্থানীয় জনগণের আপত্তির মুখেও শেষ পর্যন্ত সেখানে মার্কিন বিমান ঘাঁটি বহাল রাখতে একমত হয়েছে জাপান-যুক্তরাষ্ট্র। শুক্রবার এক যৌথ বিবৃতিতে টোকিও এবং ওয়াশিংটন জানায়, ফুতেনমা বিমান ঘাঁটি ওকিনাওয়ার ঘনবসতিপূর্ণ শহর এলাকা থেকে প্রত্যন্ত উপকূলীয় এলাকা হেনোকোতে স্থানান্তর করা হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামার টেলিফোন আলাপচারিতার পর এ ঘোষণা দেওয়া হয়। নিজের উল্লিখিত সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে হাতোয়ামা সাংবাদিকদের বলেন, "ফুতেনমা নিয়ে মে মাসের শেষ নাগাদই আমরা চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছি।"হোয়াইট হাউস জানিয়েছে, এ চুক্তিতে দু'পক্ষই সন্তেষ প্রকাশ করেছে। স