২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে মৃত ১, জরুরি অবস্থা জারি

গুয়েতেমালার দক্ষিণাঞ্চলীয় পাকায়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একজন নিহত হয়েছে। ছাই ও ধোঁয়ার কারণে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক বিমানবন্দর। জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আলভারো কলোম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 11:18 AM

গুয়েতেমালা সিটি , মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)----গুয়েতেমালার দক্ষিণাঞ্চলীয় পাকায়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একজন নিহত হয়েছে। ছাই ও ধোঁয়ার কারণে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক বিমানবন্দর। জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আলভারো কলোম। রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ আগ্নেয়গিরি থেকে পাথর ও লাভা বের হতে থাকায় কালো ছাইমেঘে ঢাকা পড়েছে গোটা অঞ্চল। নিহত হয়েছেন গুয়েতেমালা টেলিভিশনের সাংবাদিক আনিবাল আরচিলা। তার সহকর্মী আগ্নেয়গিরির কাছ থেকে তার লাশ উদ্ধার করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫৫২ মিটার উচ্চতায় অবস্থিত এ আগ্নেয়গিরিতে বুধবার রাত থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে এবং তা ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট কলোম বৃহস্পতিবার অগ্ন্যুৎপাতের কাছাকাছি তিনটি এলাকায় ১৫ দিনের জরুরী অবস্থা জারি করেছেন। গুয়েতেমালার লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র মনিকা মনগে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ছাইমেঘের কারণে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগ্নেয়গিরি এলাকা থেকে প্রায় ১৬০০ মানুষ কে নিরাপদ আশয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গুয়েতামালায় সর্বমোট ২৮৮ টি আগ্নেয়গিরির মধ্যে ৮ টি সক্রিয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৫৮ ঘ.