২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা মার্কিন সিনেটে বাতিল

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বেধে দেওয়ার একটি প্রস্তাব বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে সিনেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 06:24 AM

Updated : 25 Aug 2022, 11:19 AM

ওয়াশিংটন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বেধে দেওয়ার একটি প্রস্তাব বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে সিনেট। ডেমোক্র্যাট রুস ফেইনগোল্ড সেনা প্রত্যাহারে যে বিস্তারিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন তা ৮০-১৮ ভোটের ব্যবধানে বাতিল হয়ে যায়। নয় বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ নিয়ে ওবামার নিজ দলের বেশ কিছু সদস্যের মধ্যেই মতভেদ রয়েছে। আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ও ডেমোক্র্যাট কার্ল লেভিন বলেন, "ফেইনগোল্ডের এ পরিকল্পনা গ্রহণের মানে হলো যুক্তরাষ্ট্র এ অঞ্চলকে পরিত্যাগ করবে- এ ভয়কে আরো উস্কে দেওয়া।" লেভিন বলেন, "এটা হবে বোকামি। কারণ মার্কিন সেনা, ন্যাটো ও আফগান সেনারা আফগানদের যে রা করতে পারবে না তা বোঝানোর জন্য তালেবানরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।" তবে ডেমোক্রেটিক বেশ কিছু সিনেটর সেনা প্রত্যাহারের ফেইনগোল্ডের কৌশলের সমর্থন জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন অ্যাসিসট্যান্ট মেজরিটি নেতা ডিক ডারবিন এবং সিনেটর প্যাটি মুরে, বায়রন ডরগান ও চুক স্কুমার। তবে মেজরিটি নেতা হ্যারি রিড এ প্রস্তাবের বিরোধিতা করেছেন। পশ্চিমা রাজ্যে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রিড এ সপ্তাহে বলেন, "আমার ককাসে আফগানিস্তান বিষয়ে কোনো অসহিষ্ণুতা অনুভব করছি না।" আফগান যুদ্ধে ইতোমধ্যে এক হাজারেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। যুদ্ধের খরচ তিনশ' বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০০৩ সাল থেকে ইরাক যুদ্ধে ৭শ' বিলিয়নেরও বেশি খরচ হয়েছে এবং ৪ হাজার ৪শ' জন মার্কিন সেনা নিহত হয়েছে। এ সপ্তাহের শুরুতে সিনেটর টম হারকিন আফগানিস্তান প্রসঙ্গে বলেন, "আমি উদ্বিগ্ন। আমার মনে হয়, ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনার সময় এসেছে।" অপর সিনেটর জেফ বিঙ্গামান বলেন, "আমি মনে করি আমাদের উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কিন্তু আইনতভাবে সঠিক কি করা উচিত তা আমি জানিনা।" তিনি ফেইনগোল্ডের প্রস্তাবের বিপে ভোট দিলেও হারকিন এ প্রস্তাবের পে ভোট দিয়েছেন। ফেইনগোল্ড জানিয়েছেন, ২০১১ সালের জুলাই মাস থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় নির্ধারণ করেছেন ওবামা। কিন্তু কবে নাগাদ তা শেষ হবে সে বিষয়টিও নির্ধারণ করা উচিত। তিনি বলেন, "প্রেসিডেন্টের উচিত সেনা প্রত্যাহার করতে কত সময় লাগতে পারে সে বিষয়ে আমেরিকা ও আফগানিস্তানের জনগণকে ধারণা দেওয়া।" ফেইনগোল্ডের প্রস্তাবে রিপাবলিকান কেউ ভোট দেয়নি। রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল বলেন, "ম্যাকক্রিস্টালের কৌশলের প্রতি ধন্যবাদ জানাই। আফগানিস্তানে তালেবানদের ওপর আমেরিকান সেনারা ইতোমধ্যেই চাপ প্রয়োগ শুরু করেছে। বিদ্রোহ বিরোধী এ কৌশল যদি সফল হয় তাহলে আমাদের উচিত এ চাপ অব্যাহত রাখা।" আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সেনাদের দায়িত্বে রয়েছেন ম্যাকক্রিস্টাল। অন্যান্য কর্মসূচি বাদ দিয়ে যুদ্ধের ব্যয় বহনের জন্য নতুন উপায় বের করতে রিপাবলিকানদের উত্থাপিত একটি প্রস্তাবও নাকচ করেছে সিনেট। এ প্রস্তাবকে অবজ্ঞা করে রিড বলেন, প্রেসিডেন্ট বুশের অধীনে যুদ্ধ ব্যয়ের প্রসঙ্গ তুলে রিপাবলিকানরা কখনই অযথা হৈচৈ সৃষ্টি করেনি। এ সপ্তাহের মধ্যে যুদ্ধ ব্যয় সংক্রান্ত বিলের কাজ শেষ করতে চান তিনি। হাউস অব রিপ্রেজেনটেটিভেও যুদ্ধ ব্যয়ের অর্থের অনুমোদন পেতে হয়। তবে আগামী মাস শুরুর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভ কাজ করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১১ঘ.